রিফাতের জয়, ৩৪৩ ভোটে সাক্কুর হার

সিসি নিউজ ডেস্ক ।। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে (কুসিক) ভোটগ্রহণ শেষে রিফাতকে বিজয়ী ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বিরতি ঘোষণা করেন। রাত সাড়ে ৯টার দিকে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন তিনি।

মোট ১০৫ কেন্দ্রে আরফানুল হক রিফাতের নৌকা পেয়েছে ৫০ হাজার ৩১০ ভোট। অন্যদিকে স্বতন্ত্রপ্রার্থী মনিরুল হক সাক্কুর টেবিল ঘড়ি পেয়েছে ৪৯ হাজার ৯৬৭ ভোট। এতে ৩৪৩ ভোটে পরাজিত হয়েছে দুবারের মেয়র সাক্কু।

এর আগে সকাল ৮টা থেকে সিটি করপোরেশনের ১০৫ কেন্দ্রের ৬৪০ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে কাউন্সিলর পদে ১০৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী অংশ নেন। নির্বাচনে দুই লাখ ২৯ হাজার ৯২০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

এবার নির্বাচনে পাঁচজন মেয়রপ্রার্থী ছিলেন। তবে মূল লড়াইটা হয়েছে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত ও বিএনপি থেকে বহিষ্কৃত সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর মধ্যে।


Posted

in

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *