ফুলবাড়ী পৌরসভার ১৯১ কোটি ৭৭ লাখ ৩শ ২৯ টাকার বাজেট ঘোষণা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরে একশ একানব্বই কোটি সাতাত্তর লাখ ৩শ ২৯ টাকার বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন ।
মঙ্গলবার  সকাল ১১টায় পৌরসভা সভাকক্ষে মোঃ আশরাফ পারভেজ এর সঞ্চালনায় এক সুধি সমাবেশে পৌর মেয়র এই বাজেট ঘোষণা করেন।
বাজেট অধিবেশনে পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আলী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, হিসাব রক্ষক জেবুন নেছাসহ পৌর কাউন্সিলরগণ। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর এলাকার বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ ।
মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন জানান, নতুন কোন করআরোপ ছাড়াই এ বাজেটে রাস্তাঘাট, ড্রেন, পানি ও বিদ্যুৎ লাইন,পৌর পার্ক,পৌর মার্কেটসহ নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ ও  নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এই বাজেট করা হয়েছে। পৌরবাসীর সার্বিক সহযোগীতায় ফুলবাড়ী পৌরসভাকে তিনি একটি যুগোপযোগী আধুনিক মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলায় প্রত্যয় ব্যক্ত করেন।

Posted

in

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *