রবিবার (১০ জুলাই ) দুপুরে সীমান্তের ২৮১ মেইন পিলারের শূন্যরেখায় ২০ বিজিবির হাটখোলা ক্যাম্প কমান্ডার সুবেদার নাইমুল ইসলাম বিএসএফকে মিষ্টি উপহার দেন। ভারতের বিএসএফ এর গয়েশপুর ও চকগোপাল এই ২’টি ক্যাম্প এর দুই কমান্ডারকেই মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানান বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার নাইমুল ইসলাম ।
হাটখোলা বিজিবির ক্যাম্প কমান্ডার সুবেদার নাইমুর ইসলাম বলেন, ‘সীমান্তে দুই বাহিনীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে দু’দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে আমরা পরস্পর মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি।’
তবে ভারতের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ন কোন বিষয় জড়িত থাকায় এসএফ এর ক্যম্প কমান্ডারদের নাম পরিচয় জানায়নি বিএসএফ বা বিজিবি।