দুই কিশোরীর গোসলের দৃশ্য ভিডিও: যুবক কারাগারে

সিসি নিউজ ডেস্ক ।। গাজীপুরে গোপনে দুই কিশোরীর গোসলের নগ্ন ভিডিও ধারণ করায় যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে কোনাবাড়ীর বাইমাইল সাইনবোর্ড এলাকা থেকে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত আলী আকবর খান (২২) বরিশালের গৌরনদী উপজেলার দিয়াসুর গ্রামের লাল খানের ছেলে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।

মামলার বরাত দিয়ে কোনাবাড়ী থানার ওসি আবু সিদ্দিক জানান, কর্মজীবী দুই ব্যক্তি জীবিকার তাগিদে নিজ নিজ জেলা থেকে এসে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় একই বাড়িতে ভাড়া থাকেন। তাদের একজনের মেয়ের বয়স ১৫ বছর ও আরেক জনের মেয়ে বয়স ১৪ বছর। একই বাড়িতে ভাড়া থাকায় তাদের মধ্যে বন্ধুত্বও হয়। গত রোববার দুপুরে ওই টিনশেড ভাড়া বাড়ির গোসলখানায় তারা দুজনে এক সাথে গোসল করছিলো। এসময় তাদের পাশের কক্ষের ভাড়াটিয়া গার্মেন্টসকর্মী আলী আকবর খান টিনের ছিদ্র দিয়ে তাদের গোসলের নগ্ন দৃশ্য ভিডিও করে।

পরবর্তীতে আলী আকবর খানের বড় বোন সন্ধ্যার দিকে ওই মোবাইল ফোনটি নিয়ে এমবি রিচার্জ করার জন্য ভিকটিম এক কিশোরীর কাছে নিয়ে যায়। রিচার্জ শেষে ডাটা চালু করে ভিকটিম দেখেন তাদের দুই বান্ধীর গোসলের নগ্ন ভিডিও অভিযুক্ত আলী আকবর খানের নিজস্ব একটি ফেসবুক আইডির ম্যাসেঞ্জারে রাখা রয়েছে। এরপর বিষয়টি জানাজানি হলে থানায় মামলা দায়ের করা হয়।

ওসি আবু সিদ্দিক জানান, সোমবার সকালে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর দুপুরে অভিযুক্ত আলি আকবর খানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


Posted

in

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *