ঢাকা-বরিশাল মহাসড়কে আবার সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সিসি নিউজ।। বরিশাল উজিরপুরে ঢাকা-মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে চারজন নিহত হয়েছে এবং প্রায় আটজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় নতুন শিকারপুর সোনার বাংলা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন, রুহুল আমিন, আ. রহমান, মো. হাসান ও নুরুল আমিন। নিহতরা সকলে মাইক্রোবাসের যাত্রী এবং গাজীপুরের কোনাবাড়ির বাসিন্দা।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা জলিল হাওলাদার জানান, মোল্লা পরিবাহন বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল। বিপরীত দিক থেকে গাজীপুর থেকে আসা মাইক্রোবাসটি বরিশালের দিকে আসার পথে মুখোমুখি এ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। বাকি তিনজন হাসপাতালে মারা গেছেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে উজিরপুর থানার এএসআই রবিউল বলেন, দুর্ঘটনায় উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। বাসটি আটক করা হলেও চালক পালিয়েছেন। মাইক্রোবাসের চাকা ফেটে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পরে।

প্রসঙ্গত, গতকাল বুধবারও ঢাকা বরিশাল পটুয়াখালী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ছয়জন মারা যান।


Posted

in

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *