• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বড়পুকুরিয়া খনি এলাকার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবীতে বিক্ষোভ মিছিল

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বড়পুকুরিয়া খনিলাকার বৈধ্যনাথপুর ও বাঁশপুকুর গ্রামের ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবী সহ হয়রানির প্রতিবাদে বিক্ষভ মিছিল ও সমাবেশ করেছেন জীবন ও সম্পদ রক্ষা কমিটি।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় জীবন ও সম্পদ রক্ষা কমিটির উদ্যোগে ৪ দফা দাবিতে বড়পুকুরিয়া বাজারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বড়পুকুরিয়া বাজার থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ শেষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জীবন ও সম্পদ রক্ষা কমিটির সাবেক সভাপতি মো. ইব্রাহিম খলিল।
এতে বক্তব্য রাখেন পার্বতীপুর ৯ নং হামিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজওয়ানউল হক রেজা, জীবন ও সম্পদ রক্ষা কমিটির আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য আলহাজ্ব রুহুল আমিন মন্ডল, ইউপি সদস্য সাইদুর ইসলাম, একরামুল হক প্রমুখ।
এসময় বক্তারা চারদফা দাবিসমূহ উল্লেখ করে বলেন, খনি এলাকায় গত ৩/৪ বছরপূর্বে ক্ষতিপুরণের কার্যক্রম শুরু হলেও কেন বাঁশপুকুর ও বৈদ্যনাথপুর গ্রামের ক্ষতিপূরণ দেয়া হচ্ছে না। তারা বলেন, বাঁশপুকুর ও বৈদ্যনাথপুর গ্রামের ক্ষতিপূরণ না দেয়া পর্যন্ত কয়লা উত্তোলন বন্ধ করতে হবে, ক্ষতিগ্রস্ত এলাকার ফাটল ধরা ঘর-বাড়ী ভেঙে কোন প্রাণহানী হলে এর দায়ভার খনি কর্তৃপক্ষকে নিতে হবে এবং ক্ষতিগ্রস্থদের নামে ষড়যন্ত্র হয়রানি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন বন্ধ করতে হবে।
এসময় ক্ষতিগ্রস্ত বাঁশপুকুর ও বৈদ্যনাথপুর গ্রামের দুইগ্রামের দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ