আত্রাইয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।। নওগাঁর আত্রাইয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৩৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মমিরুল ইসলাম মন্টু (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটককৃত মমিরুল ইসলাম মন্টু উপজেলার চকশিমুলিয়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

সোমবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১০টার দিকে উপজেলার চকশিমুলিয়া এলাকায় এসআই মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায়। এ সময় মমিরুল ইসলাম মন্টুকে চকশিমুলিয়া ব্রিজের উপর থেকে ১৩৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। তিনি আরো জানান এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে। এবং সোমবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


Posted

in

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *