ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরে ট্রাকের ধাক্কায় ঘোড়াঘাট থানার এক পুলিশ সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ আগষ্ট) ভোর ৩.৪৫ মিনিটের দিকে উপজেলার নিতায়শা মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।নিহত ব্যক্তি হলেন, গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ঘোড়াঘাট থানা কর্মরর্ত ড্রাইভার কনস্টেবল/১২০৮ ফারুক ইসলাম(৩৮)।
জানা যায়, দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে রাত্রকালীন ডিউটি চলাকালীন সময়ে দিনাজপুর ছেরে আসা দ্রুতগামী একটি পাথর বোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে গিয়ে রাস্তায় পরলে ট্রাকের পিছনের ডান দিকের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় ট্রাকটিকে আটক করেছে পুলিশ। কারকিত হেলপার বগুড়া জেলার শেখেরকোলা ইউপির ভান্ডারা পাইকার মৃত নাজিম উদ্দীনের ছেলে হাফিজার রহমান লয়ে(৩৮)। তবে চালক পলাতক রয়েছেন।
ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু হাসান কবির বলেন, কনস্টেবল ফারুক ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

Leave a Reply