পাকেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুনগত মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে মোবাইল আসক্তি দূর ও সচেতনতা বাড়ানোর পরামর্শ দেন বক্তারা।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে অত্র বিদ্যালয় ক্যাম্পাসে সমাবেশটি হয়।

উপজেলা শিক্ষা কর্মকর্তা এরশাদুল হক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামিনী কাওয়ালীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনুপম ঘোষ, আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ,জমির উদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহরিয়ার জামান নিপুণ শাহ, পাকেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীগণ।

সভায় বক্তারা বলেন, পরিবারের পরেই শিক্ষার মূল ভিত্তি হল প্রাথমিক বিদ্যালয়। সেইজন্য সুশিক্ষায় শিক্ষিত করতে সকল পর্যায়ের ব্যক্তিদের সচেতনতা প্রয়োজন। মোবাইল আসক্তি দূর করতে অভিভাবক ও শিক্ষকদের আহ্বান জানান উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।

এদিন প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও মাস্ক বিতরণ করা হয়।


by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *