• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পার্বতীপুরে আসছে ভারত থেকে পাইপ লাইনে ডিজেল

সিসি নিউজ ।। ভারত থেকে রেলওয়ে ওয়াগনের পরিবর্তে পাইপ লাইনে ডিজেল আমদানি করতে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশীপ পাইপ লাইন প্রকল্পের কাজ শেষ পর্যায়ে। ইতিমধ্যে প্রকল্পের ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। বর্তমানে কাজের গতি চলমান থাকলে আগামী ডিসেম্বর মাসের আগেই সম্পন্ন হবে প্রকল্পের কাজ- এমন দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

এদিকে প্রকল্পটি বাস্তবায়ন হলে বৃহত্তর রাজশাহী বিভাগের ১৬টি জেলায় অল্প সময়ে মধ্যে ভোক্তা পর্যায়ে পৌছানো যাবে ডিজেল। এতে সরকারের বছরে কোটি কোটি টাকা সাশ্রয় হবে।

সূত্রমতে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ভারতের শিলিগুড়ির নুমানিগড় রিফাইনারী লিমিটেড- এর মাধ্যমে প্রায় ১৩১ দশমিক ৫ কিলোমিটার পাইপ লাইনের মাধ্যমে ডিজেল আমদানিতে একটি প্রকল্প গ্রহণ করে সরকার। এজন্য দেশের উত্তরাঞ্চলের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা শহরে অবস্থিত বিপিসি ডিপো সংলগ্ন গড়ে তোলা হচ্ছে রিসিপ্ট টার্মিনাল। টার্মিনালে থাকছে ৭৬ কোটি টাকা ব্যয়ে ২৬ হাজার মেট্রিক টন ধারন ক্ষমতা সম্পন্ন বাফার স্টোরেজ ট্যাঙ্ক। পাইপ লাইনার্স লিমিটেড নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান টার্মিনালটি নির্মাণ করছেন।

সূত্রটি জানায়, বর্তমানে চট্টগ্রাম ও খুলনার মংলা বন্দরের মাধ্যমে রেলওয়ের তেলবাহী ওয়াগনের মাধ্যমে দেশের উত্তরাঞ্চলে ডিজেল সরবরাহ করা হয়। যা সময় ও ব্যয়বহুল। চট্টগ্রাম থেকে সড়ক পথে পার্বতীপুরে তেল আনতে প্রতি ব্যারেলের পরিবহন ব্যয় প্রায় ৮ ডলার। কিন্তু পাইপ লাইনের মাধ্যমে ভারত থেকে আমদানিকৃত ডিজেল পার্বতীপুরে আনতে পরিবহন ব্যয় হবে ব্যারেল প্রতি ৫ ডলার। এছাড়াও চট্টগ্রাম থেকে পরিবহনের ক্ষেত্রে সময় লাগতো এক থেকে দুই দিন। আর পাইপের মাধ্যমে পার্বতীপুরে ডিজেল সরবরাহ হবে এক ঘন্টার কিছু বেশী সময়।

তাই সরকার সব দিক বিবেচনা করে কৃষি প্রধান উত্তরাঞ্চলের ১৬টি জেলায় নিরবিচ্ছিন্ন ডিজেল সরবরাহের গতিকে সঞ্চারিত করার জন্য ভারতের শিলিগুড়ির নোমারীগড় রিফাইনারী লিমিটেড থেকে ডিজেল আমদানির পরিকল্পনা গ্রহণ করেন। শিলিগুড়ি থেকে পার্বতীপুর ডিপোর দূরত্ব ১৩১ দশমিক ৫ কিলোমিটার। এর মধ্যে ভারতীয় অংশে ৫ কিলোমিটার এবং বাংলাদেশের পঞ্চগড়ে ৮২ কিলোমিটার, দিনাজপুরে ৩৫ কিলোমিটার ও নীলফামারী এলাকায় ৯ দশমিক ৫ কিলোমিটার পাইপ লাইন রয়েছে।

বিপিসি’র একটি সূত্রে জানা যায়, প্রকল্পের জমি অধিগ্রহনের জন্য বাংলাদেশ সরকার ৩০৬ কোটি টাকা বরাদ্দ করেন। ব্যায়বহুল এই প্রকল্পের সিংহভাগ ব্যয় বহন করছেন ভারতীয় সরকার। পাইপ কেনা, স্থাপন করা ও কারিগরি যাবতীয় ব্যয় ভারতীয় সরকার বহন করছেন। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে ২০১৮ সালের নভেম্বর মাসে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে সম্পাদিত চুক্তির বিনিময় এই ফ্রেন্ডসীপ পাইপ লাইনের কাজ শুরু হয় ২০২০ সালের মার্চ মাসে। প্রকল্পের মেয়াদ ছিল ২০২২ সালের জুন পর্যন্ত। কিন্তু করোনার কারনে কাজের গতি কিছুটা শিথিল হওয়ায় প্রকল্পের কাজ শেষ না হওয়ায় প্রকল্পের মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

সূত্রটি জানায়, বছরে পাইপ লাইনের মাধ্যমে প্রায় ১ মিলিয়ন মেট্রিক টন ডিজেল ভারত থেকে আমদানি করা যাবে। তবে প্রাথমিক পর্যায় বাংলাদেশ আড়াই লাখ মেট্রিক টন ডিজেল আমদানি করবে। ১৫ বছর মেয়াদী চুক্তি অনুযায়ী প্রতি বছর ডিজেল আমদানির পরিমান ৪ থেকে ৫ মেট্রিক টন করে বৃদ্ধি পাবে। বর্তমানে এনআরএল পশ্চিম বঙ্গ রেল কর্তৃপক্ষের ওয়াগনের মাধ্যমে প্রতি মাসে বাংলাদেশে প্রায় ২২০০ মেট্রিক টন ডিজেল সরবরাহ করে। আর বিপিসি রেলওয়ে ওয়াগনের মাধ্যমে উত্তরাঞ্চলসহ দেশের অন্যান্য ডিপোতে এসব ডিজেল সরবরাহ করে থাকে।

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশীপ পাইপ লাইন প্রকল্পের প্রকল্প পরিচালক টিপু সুলতান জানান, বর্ধিত নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পটি কাজ সম্পন্ন হবে। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে এর আনুষ্ঠানিক উদ্বোধনের আশা করছেন তিনি। তিনি জানান, আমন ও বোরো মৌসুমে উত্তরাঞ্চলের ১৬ জেলায় ডিজেলের চাহিদা সবচেয়ে বেশী থাকায় সরকার বিপিসি’র মাধ্যমে সরবরাহ পরিস্থিতি গতিশীল করার লক্ষ্যে পাইপ লাইনের মাধ্যমে ডিজেল আমদানির সিদ্ধান্ত নেয়। এর ফলে বিপুল পরিমান অর্থ সাশ্রয়ের পাশাপাশি অতি অল্প সময় কম খরচে পেট্রোল পাম্পগুলো কৃষকদের কাছে ডিজেল সরবরাহ করতে সক্ষম হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান এ বি এম আজাদ মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে জানান, ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশীপ পাইপ লাইন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের দিনক্ষণ ব্যাপারে তিনি অবগত নন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ