• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারী ডিসির ফোন নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা

সিসি নিউজ ।। নীলফামারী জেলা প্রশাসক (ডিসি) খন্দকার ইয়াসির আরেফীনের সরকারি মোবাইল নম্বর ক্লোন করেছে একটি প্রতারক চক্র। ওই নম্বর থেকে বিভিন্ন জনপ্রতিনিধি ও ব্যাক্তিকে ফোন করে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর পক্ষে ভোট ও টাকা চাওয়ার মতো অবৈধ চেষ্টা করেছে প্রতারক চক্রটি।

শনিবার বিকেলে তার মোবাইল নম্বরটি ক্লোন করা হয়। এ ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া সচেতনতা তৈরিতে প্রশাসনের ফেসবুক পেজেও পোস্ট দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের গোপনীয় সহকারী তিতুমীর চৌধুরী জানান, শনিবার বিকেলে সরকারি কাজে ব্যবহৃত মোবাইল নম্বরটি ক্লোন করা হয়। ক্লোন করা নম্বর দিয়ে একটি প্রতারক চক্র জেলা পরিষদ নির্বাচনের প্রার্থী ও বিভিন্ন জনপ্রতিনিধি কাছে ফোন দিয়ে ভোট ও টাকা চাওয়া হয়। বিষয়টি জানতে
পেয়ে নিজে বাদী হয়ে সদর থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে।

জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, আমি ঢাকায় একটি মিটিংয়ে ছিলাম। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা পরিষদ নির্বাচনের একজন প্রার্থী আমাকে কল দিয়ে জানান তাকে কল দিয়ে অর্থ চাওয়া হয়েছে। পরে আরও দুইজন প্রার্থীর সঙ্গে একই ঘটনা ঘটলে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করি।

তিনি আরও বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে সাধারণ মানুষ ও নির্বাচনের প্রার্থীদের সতর্কবার্তা পাঠানো হয়েছে। তারা যেন সতর্ক হন এবং এমন প্রতারণার ফাঁদে পা না দেন। সেই সঙ্গে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ জানান, জেলা প্রশাসকের সরকারি ফোন নম্বর ক্লোন করে ভোট চাওয়া ও অর্থ আদায়ের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ