• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাধ্যতামূলক অবসরে এবার তিন পুলিশ সুপার

সিসি নিউজ ডেস্ক ।। তথ্যসচিব মো. মকবুল হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো পুলিশের তিন কর্মকর্তাকে। তাঁরা তিন জনেই পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮–এর ৫৭নং আইনের ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

অবসরে যাওয়া পুলিশ সুপারদের মধ্যে মুহাম্মদ শহীদুল্ল্যাহ চৌধুরী ও দেলোয়ার হোসেন মিঞা বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের এবং মীর্জা আবদুল্লাহেল বাকী ১৫তম ব্যাচের কর্মকর্তা।

অবসরে যাওয়ার আগে তিন জনের মধ্যে মুহাম্মদ শহীদুল্ল্যাহ চৌধুরীর কর্মস্থল ছিল পুলিশ সদরদপ্তরের পুলিশ সুপার (টিআর), মো. দেলোয়ার হোসেন মিঞা এবং মীর্জা আবদুল্লাহেল বাকী ছিলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি)।

বাধ্যতামূলক অবসরে পাঠানো এই তিন কর্মকর্তার মধ্যে ভালো কাজের স্বীকৃতি হিসেবে মুহাম্মদ শহীদুল্ল্যাহ চৌধুরী পিপিএম এবং মীর্জা আবদুল্লাহেল বাকী পিপিএম (সেবা) পদক পেয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ