Mindblown: a blog about philosophy.
-

কিশোর মোতালিব হত্যা মামলা: সাত দিনের রিমান্ডে সাঈদ খোকন
সিসি নিউজ ডেস্ক।। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ধানমন্ডিতে কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন…
-

এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ
সিসি নিউজ ডেস্ক।। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান তিনি। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য দীর্ঘদিন তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।সেখান থেকে পদত্যাগপত্র…
-

বীর মুক্তিযোদ্ধা বুলবুলের দাফন সম্পন্ন
সিসি নিউজ।। নীলফামারী জেলা শহরের নতুন বাজার সড়কের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন বুলবুলের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ জোহর জেলা শহরের সার্কিট হাউজ ঈদগাহ মাঠে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. মলি আক্তারের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদা শেষে সেখানে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে ডাকবংলো কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তাঁর জানাজায় জেলার সকল স্তরের বীর…
-

ডোমারে গোয়াল ঘরের দেয়াল ভেঙ্গে চারটি বিদেশী জাতের গরু চুরি
সিসি নিউজ।। নীলফামারীর ডোমারে ভোর রাতে গোয়াল ঘরের দেয়াল ভেঙ্গে চারটি বিদেশী জাতের গরু চুরির ঘটন ঘটেছে। চুরি হওয়া গরু চারটির মূল্য ৪লাখ ২০ হাজার টাকা। এ ব্যাপারে আজ মঙ্গলবার দুপুরে ডোমার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন চুরি হওয়া গরুর মালিক। চুরি হওয়া গরুর মালিক ডোমার সদর ইউনিয়নের চিকনমাটি দোলাপাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে জাকারিয়া…
-

ট্রেনের ইঞ্জিন রুমে ঢুকে ডাকাতি, দুই চালককে কুপিয়ে জখম
সিসি নিউজ ডেস্ক।। চুয়াডাঙ্গার দর্শনা জংশনের কাছে দাঁড়িয়ে থাকা একটি খালি তেলবাহী ট্যাংকার ট্রেনে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের এলোপাতাড়ি ধারালো অস্ত্রের আঘাতে ট্রেনের লোকোমাস্টার (চালক) ও সহকারী লোকোমাস্টার গুরুতর আহত হয়েছেন। পরে তাদের মুঠোফোন, নগদ টাকা ও কাপড়চোপড় ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। সোমবার (১৭ নভেম্বর) ভোর রাত সাড়ে তিনটার দিকে দর্শনা…
-

তারাগঞ্জে দুই বাস যাত্রী নিহত: মামলার সাথে ঘটনার মিল নাই
সিসি নিউজ।। যাত্রীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের জন্য রংপুরের তারাগঞ্জে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যার ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। মামলায় ভাড়া নিয়ে বিরোধের পর বাসের ধাক্কায় তাঁদের মৃত্যুর কথা বলা হয়েছে। এড়িয়ে যাওয়া হয়েছে , দুজনকে বাস থেকে ফেলে দেওয়ার বিষয়টি। যদিও বাসটির যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা দুই শ্রমিককে বাস থেকে ফেলে দেওয়ার…
-

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
সিসি নিউজ ডেস্ক।। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এবং মুখপাত্র উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি…
-

দোকানের বিস্কুট খাওয়ায় বিড়াল হত্যা, ৬মাস কুকুর–বিড়ালকে খাওয়ানোর দন্ড দিলেন আদালত
সিসি নিউজ ডেস্ক।। দিনাজপুরের ঘোড়াঘাটে দোকানে চুরি করে বিস্কুট খাওয়ায় বিড়ালকে দড়িতে ফাঁস দিয়ে ঝুলিয়ে হত্যা করেন দোকানি সারোয়ার হোসেন। ঘটনার সত্যতা পেয়ে দোকানিকে শাস্তি হিসেবে আগামী ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়ানোর নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল রোববার বিকেলে উপজেলার বলগাড়ি বাজারে বেকারি দোকানি সারোয়ার হোসেনকে এ শাস্তি দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী…
-

ফুলবাড়ীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৭ ফার্মেসির জরিমানা
ফুলবাড়ী প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে সাতটি ফার্মেসিকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে আরও দুই ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের বিভিন্ন ফার্মেসি ও ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে…
-

ভারত থেকে আনা ১৮ রেলকোচ ট্রাফিক বিভাগে হস্তান্তর
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর কারখানায় ভারত থেকে আমদানি করা ১৮টি রেলকোচের কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও ট্রায়াল রান সম্পন্ন করে রেলওয়ের পাকশী ট্রাফিক বিভাগকে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে পাকশী রেলওয়ের বিভাগের প্রতিনিধিদের হাতে কোচগুলো হস্তান্তর করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, কোচগুলো দিয়ে আগামী ১৯ নভেম্বর পাবনা-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেনের উদ্বোধন করা হবে…
-

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২৬ কারখানা
সিসি নিউজ ডেস্ক।। ফের উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের নাওজোড় এলাকা। ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আজ সোমবার বিকেলে আন্দোলনরত পোশাক শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে পুলিশ বাধা দেয়। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। এ ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ…
-

জয়পুরহাটে এতিম শিক্ষার্থীর মাঝে বৈদেশিক দাতা সংস্থার অনুদানসহ উপকরণ বিতরণ
জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালাইপুর এতিম খানা চত্বরে ৪৬০ জন এতিম শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল-বাংলাদেশ। সংস্থাটির এ মানবিক উদ্যোগে বেশ খুশি শিক্ষার্থীরা। সোমবার বিকালে আয়োজিত এ কর্মসূচিতে সংস্থাটির তালিকাভুক্ত ৪৬০ জন এতিম শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ, খাতা, কলম,…
-

জয়পুরহাটে নিকাহ নিবন্ধকদের কর্ম এলাকায় সংকুচিত করার প্রতিবাদে কর্মবিরতি পালন
জয়পুরহাট প্রতিনিধি।। বিয়ে নিবন্ধকদের কর্ম এলাকা সংকুচিত করে ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে নতুন করে নিকাহ নিবন্ধক নিয়োগের সরকারি খসড়া সিদ্ধান্তের প্রতিবাদে জয়পুরহাটে কর্মবিরতি পালন করছেন নিকাহ নিবন্ধকরা। আজ সোমবার বেলা ১১ টা থেকে অনির্দিষ্টকালের জন্য তারা কর্মবিরতি পালনের ঘোষনা দেন। কর্ম বিরতি পালন করে বক্তব্য রাখেন জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক আ ন ম…
-

সরকার ব্যর্থতা স্বীকার করলে জামায়াত জোট বসে থাকবে না
সিসি নিউজ ডেস্ক।। গোপালগঞ্জে নাশকতাসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোট। জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেছেন, সরকার যদি নিজেদের ব্যর্থতা স্বীকার করে জাতির প্রয়োজনে সহযোগিতা চায়, তাহলে ১১ দল বসে থাকবে না। তবে জাতীয় ঐক্য গড়ে তুলতে হলে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। রোববার…
-

সরকারি খরচে মালয়েশিয়া যাবেন এক হাজার ‘জুলাই যোদ্ধা’: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিসি নিউজ ডেস্ক।। চলতি নভেম্বরের শেষ দিকে কর্মসংস্থানের জন্য মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশের ১০ হাজার কর্মী। তাদের মধ্যে এক হাজার জুলাই যোদ্ধার বিদেশযাত্রার সম্পূর্ণ ব্যয় বহন করবে সরকার। রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সংসদের প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্ধারিত মেডিকেল সেন্টারের…
-

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম
সিসি নিউজ ডেস্ক।। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলা সদরে মিছিল চলাকালে এ হামলার ঘটনা ঘটে। একই দিন উপজেলা যুবদলের কার্যালয় এবং বিএনপি সমর্থকদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব…
-

সৈয়দপুরে আর্মি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রিসার্চ সোসাইটি যাত্রা শুরু
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বাউস্ট) রিসার্চ সোসাইটির (বিআরএস) আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টারদিকে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেলের (আরপিসি) উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ফিতা ও কেক কেটে শুভ উদ্বোধন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরপিসির পরিচালক…
-

চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা
সিসি নিউজ।। রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। নিহত দুজন হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) ও লোকমান বসুনিয়ার…
-

নীলফামারীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
সিসি নিউজ।। নীলফামারীতে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এ উপলক্ষে শনিবার সকালে নীলফামারী ডায়াবেটিস সমিতির উদ্যোগে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমিতির মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সভা শেষে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিনামূলে ডায়াবেটিস রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা প্রদান করা হয় আলোচনা সভায় সমিতির সাধারণ সম্পাদক ডা.…
-

নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান
সিসি নিউজ।। নীলফামারীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার বেলা ১২টার দিকে জেলা শহরের নতুন বাজার এলাকায় ওই অভিযান পরিচালিত হয়। পৌরসভার সহযোগিতায় জনসচেতনতা সৃষ্টির ওই অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম। এসময় নতুন বাজারের বিভিন্ন এলাকায় এডিস মশার আশ্রয়স্থলের ময়লা আবর্জনা…
Got any book recommendations?