• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে হেলমেট পরিহিত মোটরসাইকেল আরোহীদের ফুলেল শুভেচ্ছা

সিসি নিউজ।। নীলফামারীর জেলা পুলিশের পক্ষ থেকে সৈয়দপুর শহরে হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সড়ক দূর্ঘটনা রোধকল্পে ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালনাকালে মোটরসাইকেল চালকদের ওই ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সোমবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় সৈয়দপুর শহরের দুই নম্বর রেলওয়ে ঘুমটি সংলগ্ন ট্রাফিক পুলিশ বক্সের সামনে জেলা পুলিশের উদ্যোগে ওই প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” শ্লোগানকে সামনে রেখে ওই প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন নীলফামারী জেলা পুলিশের সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোআর আলম। এ সময় তিনি হেলমেট পরিহিত মোটরসাইকেল চালক ও আরোহীদের ফুলের শুভেচ্ছা জানান। আর পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে মোটরসাইকেল চালকেরা হেলমেট পড়ার জন্য ফুলেল শুভেচ্ছা পেয়ে অত্যন্ত খুশী হন এবং আনন্দ প্রকাশ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর আবু নাহিদ পারভেজ চৌধুরী, ট্রাফিক সার্জেন্ট মো. আশরাফ কোরাইশী, টিএসআই আব্দুল খালেক, টিএসআই মমিনুল ইসলাম,এটিএসআই মো. দেলোয়ার হোসেন, আব্দুর রশীদসহ ট্রাফিক পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রতিটি মোটরসাইকেলে “মাথায় হেলমেট পড়লে সদা দূর্ঘটনাতে থাকবে বাঁচার নিশ্চয়তা” লেখা স্টিকার লাগিয়ে দেয়া হয়।
নীলফামারী জেলা পুলিশের সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোআর আলম বলেন, হেলমেট পরিহিত মোটরসাইকেল চালক ও আরোহীদের উৎসাহ দিতে তাদের ফুল দিয়ে  শুভেচ্ছা জানানো হচ্ছে। সেই সঙ্গে ট্রাফিক আইন মেনে চলতে চালকদের সচেতন করতে এ প্রচারণা কার্যক্রম গ্রহন করা হয়েছে। তিনি আরো বলেন, সড়ক পরিবহন চালকরা ট্রাফিক আইন মেনে চললে যানজট কমে আসবে, তেমনি দূর্ঘটনার হারও বহুলাংশে হ্রাস পাবে। তাই তিনি সকল মোটরসাইকেল চালককে হেলমেট ব্যবহার ও ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ