• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে গৃহবধূ ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডাদেশ

সিসি নিউজ।। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এক গৃহবধূকে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত।

দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শরীফ উদ্দিন আহমেদ আজ বুধবাধ দুপুরে এ রায় ঘোষণা করেন।

বিচারক ওই দুই আসামির মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানাও করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মীরপুর গ্রামের হানিফা হাজির ছেলে বুদু মিয়া (৪০) ও একই গ্রামের মোকলেছার রহমানের ছেলে সাগর (৩২)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, মামলায় উল্লেখিত ওই গৃহবধূ ফুলবাড়ী উপজেলার পশ্চিম মীরপুর গ্রামের স্বামীর বাড়ি থেকে ২০২০ সালের ২০ নভেম্বর রাগ করে বাবার বাড়ি যাচ্ছিলেন। পথে একই গ্রামের বুদু মিয়ার সঙ্গে দেখা হলে একটি ইজিবাইকের ব্যবস্থা করে দেওয়ার জন্য গৃহবধূ অনুরোধ করেন। পরে বুদু তাকে শর্টকাট রাস্তা দিয়ে ইজিবাইকে তুলে দেওয়ার কথা বলে সঙ্গে নিয়ে যান। এসময় তিনি মুঠোফোনে তার গৃহের কাজের লোক সাগরকেও ডেকে নেন। পরে একটি নির্জন জায়গায় নিয়ে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করেন তারা।

পরে গৃহবধূর চিৎকার স্থানীয়রা এগিয়ে আসলে দুই আসামি পালিয়ে যায়। পরদিন ২১ নভেম্বর গৃহবধূ বাদী হয়ে বুদু ও সাগরকে আসামি করে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেন। পুলিশ দুই আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর আসামিরা ১৬৪ ধারায় বিচারকের কাছে জবানবন্দি দেন। তদন্ত শেষে ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলায় মোট সাত সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য প্রমাণ শেষে দোষী সাব্যস্ত হওয়ায় বিচারক আসামিদের মৃত্যুদন্ডাদেশ প্রদানের করেন আজ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট তৈয়বা বেগম এবং পিপি এডভোকেট রবিউল ইসলাম রায়ের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আসামী পক্ষের আইনজীবী ছিলেন, এডভোকেট মাজহারুল ইসলসাম, এডভোকেট নির্মল কুজুর ও এডভোকেট গোলাম রব্বানী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ