• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণের উদ্বোধন

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ শুরু হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের ২০২২-২০২৩ বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় নীলফামারী জেলা ক্রীড়া অফিস ওই হ্যান্ডবল প্রতিযোগিতার আয়োজন করেছে। গতকাল বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের মাসব্যাপী ওই হ্যান্ডবল প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন।
উপজেলার তিন নম্বর বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকারের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, নীলফামারী জেলা ক্রীড়া অফিসার মো. আবুল হাসেম, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হক।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো.আউয়াল বসুনিয়া প্রমূখ ।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাবৃন্দ, বাঙ্গালীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজ্জাদ হোসেন, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. মশিউর রহমান, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের (শারীরিক শিক্ষা) আব্দুস সালাম মন্ডলসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণে সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয় এবং লক্ষণপুর স্কুল এন্ড কলেজের ৩০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এদের মধ্যে ১৫ জন ছাত্র ও ১৫ জন ছাত্রী। এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে রয়েছেন বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. আব্দুস সালাম মন্ডল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ