• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন |
শিরোনাম :

সৈয়দপুরে ব্যবসা সংক্রান্ত ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ব্যবসা সংক্রান্ত ক্যারিয়ার কাউন্সিলিং ফর কর্পোরেট ওয়ার্ল্ড বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে সৈয়দপুর আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বাউস্ট) আয়োজনে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। এর উদ্যোক্তা ছিল বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগ। স্থানীয় সেনানিবাসে বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া সেমিনার হলে অনুষ্ঠিত হয় ব্যবসায় ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক এ সেমিনার। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ড. প্রকৌশলী মো. লুৎফর রহমান (অব.)। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন অধ্যাপক ড. শাহ আলম। এতে ক্যারিয়ার কাউন্সিলিংয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন হামিম গ্রুপের কনসালটেন্ট ড. উলফাৎ হুসাইন। সেমিনারে সভাপতিত্ব করেন ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক জাভেদ হুসেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকসহ শিক্ষার্থীরা অংশ নেয়। এ সেমিনারে বিশ্ব পরিসরে ব্যবসা সংক্রান্ত ক্যারিয়ার উন্নয়নের করণীয় নিয়ে একাডেমিক আলোচনা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ