• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুর ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষিকার মায়ের ইন্তেকাল

সিসি নিউজ ।। সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষিকা মাহমুদা খাতুনের মাতা মোছা. মনোয়ারা বেগম (৬৭) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সৈয়দপুর শহরের বাঙ্গালীপুর মাস্টারপাড়ায় ওই শিক্ষিকার বাসায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মৃতার পারিবারিক সূত্রে জানা যায়, আগামীকাল শনিবার সকাল ১০টায় শহরের নতুন বাবুপাড়া হাজি কলোনী ঈদগাহ মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে মরহুমাকে হাতিখানা কবরস্থানে দাফন করা হবে।

প্রসঙ্গ, মরহুমা মোছা. মনোয়ারা বেগম ছিলেন বীর মুক্তিযোদ্ধা মরহুম এম এ মোতালেব হোসেনের সহধর্মিণী এবং ইংল্যান্ডের গ্রীনিচ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রভাষক মো. মোফাখখারুল ইসলামের মা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ