Tag: শোক
-

খোলা কাগজের তারাগঞ্জ প্রতিনিধি বিপ্লবের মাতৃ বিয়োগ
রংপুর প্রতিনিধি।। রংপুরে তারাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক, দৈনিক খোলা কাগজের তারাগঞ্জ প্রতিনিধি ও স্থানীয় দৈনিক সকালের বাণী পত্রিকার স্টাফ রিপোর্টার বিপ্লব হোসেন অপুর মাতা জোসনা বানু (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । তিনি দুই…
-

নিহতদের স্মরণে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা
সিসি নিউজ ডেস্ক।। কোটা আন্দোলনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য নিহতদের স্মরণে মঙ্গলবার (৩০ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত কয়েকদিনে সারা দেশে সহিংসতার…
-

সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতুর খালাতো ভাইয়ের ইন্তেকাল
সিসি নিউজ।। দৈনিক করতোয়া পত্রিকার নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু’র খালাতো ভাই বাদল চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। তিনি গত শুক্রবার (২৬ জুলাই) বাদ আছর রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমস্ত পশ্চিম চৌধুরীপাড়ায় নিজ বাসভবনে মারা যান। তিনি বেশ কিছু দিন যাবৎ কিডনিজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর হয় হয়েছিল…
-

সৈয়দপুর পৌরসভার কম্পিউটার অপারেটর রাজু’র বাবার ইন্তেকাল
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর পৌরসভার কম্পিউটার অপারেটর রাজু আহমেদ শাহ্’র বাবা মজিবর রহমান শাহ্ মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ রাজিউন)। তিনি গত শনিবার দিবাগত রাত দুইটায় রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মৌয়াগাছ গ্রামে নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তাঁর বসয় হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনি, বন্ধু বান্ধব,শুভাকাঙ্খী ও বহু…
-

সৈয়দপুরে সাবেক ইউপি সদস্য অহিদুল ইসলামের ইন্তেকাল
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলার পাঁচ নম্বর খাতামধুপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে সাবেক সদস্য (মেম্বার) অহিদুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। তিনি গত শনিবার রাত পৌণে এগারটায় হৃদরোগে আক্রান্ত হয়ে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা ব্রহ্মত্তর গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে, এক ছেলে, অসংখ্যক…
-

শোক সংবাদ: এএসপি মমিনুল ইসলামের মাতা মর্জিনা খাতুনের ইন্তেকাল
সিসি নিউজ।। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের গাজীপুর সাব জোনের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মমিনুল ইসলামের মা মর্জিনা খাতুন বার্ধক্যজনিত কারণে গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) দিবাগত রাত দুইটায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দুই ছেলে , নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন, শুভাকাঙখী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার বিকেল…
-

সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা খলিলুর রহমানের ইন্তেকাল
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নাট্য অভিনেতা খলিলুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। গত বুধবার সকাল সাড়ে ৮টায় শহরের মুন্সিপাড়াস্থ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্যক আত্মীয়-স্বজন,বন্ধুবান্ধব,শুভাকাঙখী ও বহু গুনগ্রাহী…
-

সৈয়দপুর ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষিকার মায়ের ইন্তেকাল
সিসি নিউজ ।। সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষিকা মাহমুদা খাতুনের মাতা মোছা. মনোয়ারা বেগম (৬৭) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সৈয়দপুর শহরের বাঙ্গালীপুর মাস্টারপাড়ায় ওই শিক্ষিকার বাসায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মৃতার পারিবারিক সূত্রে জানা যায়,…
-

সৈয়দপুরে হাজারীহাট কলেজের প্রদর্শক মানিকের পিতার ইন্তেকাল
সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাজারীহাট স্কুল এন্ড কলেজের রসায়নবিদ্যা বিষয়ের প্রদর্শক মো. রাশেদুল আলম মানিকের পিতা ডা. সামসুল আলম বার্ধক্যজনিত কারণে গত শনিবার দিবাগত গভীর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে,দুই মেয়ে সন্তান, নাতনি সহ অসংখ্য…
-

সৈয়দপুরে আল-হুদা একাডেমির অধ্যক্ষ শফিকুল ইসলামের মায়ের ইন্তেকাল
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চরড়াবাজার সংলগ্ন এলাকায় অবস্থিত আল-হুদা একাডেমি’র অধ্যক্ষ মো. শফিকুল ইসলামের মা সফিয়া বেগম বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। তিনি গত রোববার (১৭ জুলাই) দিবাগত রাত আড়াইটায় রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্বামী, সাত…
-

লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতে দুই দিনের শোক
সিসি নিউজ ডেস্ক ।। ভারতীয় উপমহাদেশের কিংবদন্তী সংগীতশিল্পী লতা মঙ্গেশকর না ফেরার দেশে চলে গেলেন। রোববার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯২ বছর। রোববার লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র। ভারতে দুই দিনের শোক দিবস ঘোষণা করা হয়েছে। সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়েছে,…