• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতুর খালাতো ভাইয়ের ইন্তেকাল

সিসি নিউজ।। দৈনিক করতোয়া পত্রিকার নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু’র খালাতো ভাই বাদল চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। তিনি গত শুক্রবার (২৬ জুলাই) বাদ আছর রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমস্ত পশ্চিম চৌধুরীপাড়ায় নিজ বাসভবনে মারা যান। তিনি বেশ কিছু দিন যাবৎ কিডনিজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর হয় হয়েছিল ৭০ বছর। তিনি মা, ছয় ভাই, তিন বোন, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তানসহ অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙখী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
আজ শনিবার (২৭ জুলাই) সকাল দশটায় তারাগঞ্জের আলমপুর ইউনিয়নের শেরমস্ত পশ্চিম চৌধুরীপাড়া ঈদগাহ্ ময়দানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে তারাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়রাম্যান মো. খায়রুল ইসলাম, আলমপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল, সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান, কিশোরগঞ্জের চাঁদখানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন আলম সবুজ, তারাগঞ্জ উপজেলা প্রশাসন স্কুলের উপাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম দুলাল, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, কাশিরাম বেলপুকুর ইউপি চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী প্রমুখ শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রসঙ্গত. মরহুম বাদল চৌধুরী ছিলেন রংপুর জিলা স্কুলের সহকারী শিক্ষক মো. আব্দুল কাইয়ুম চৌধুরীর বড় ভাই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ