• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :

সৈয়দপুরে হাজারীহাট কলেজের প্রদর্শক মানিকের পিতার ইন্তেকাল 

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাজারীহাট স্কুল এন্ড কলেজের রসায়নবিদ্যা বিষয়ের প্রদর্শক মো. রাশেদুল আলম মানিকের পিতা ডা. সামসুল আলম বার্ধক্যজনিত কারণে গত শনিবার দিবাগত গভীর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে,দুই মেয়ে সন্তান, নাতনি সহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
আজ রবিবার বাদ আছর দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের বড় হাশিমপুর গ্রামে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমের জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে দিনাজপুরের  চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তারিকুল ইসলাম তারিক, নীলফামারি জেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের মেসার্স সরকার এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মোঃ সাইদুর রহমান সরকার, ফতেজংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ লুনার, হাজারীহাট স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ মনছুর আলী চৌধুরী ও অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লানচু হাসান চৌধুরী, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, সাংবাদিক জসিম উদ্দিন, মিজানুর রহমান মিলন, তোফাজ্জল হোসেন লুতু শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ