• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খোলা কাগজের তারাগঞ্জ প্রতিনিধি বিপ্লবের মাতৃ বিয়োগ

রংপুর প্রতিনিধি।। রংপুরে তারাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক, দৈনিক খোলা কাগজের তারাগঞ্জ প্রতিনিধি ও স্থানীয় দৈনিক সকালের বাণী পত্রিকার স্টাফ রিপোর্টার বিপ্লব হোসেন অপুর মাতা জোসনা বানু (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বাদ জুমা নামাজ শেষে ইকরচালী ইউনিয়নের দোহাজারী নতুন জামে মসজিদ ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সাংবাদিক বিপ্লব হোসেন অপুর মায়ের মৃত্যুতে গভির শোক প্রকাশ করেছে তারাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ন আহ্বায়ক সিরাজুল ইসলাম বিজয়, প্রথম আলোর তারাগঞ্জ প্রতিনিধি রহিদুল মিয়া, আজকের পত্রিকার রংপুর প্রতিনিধি শিপুল ইসলাম, সাংবাদিক নাহিদুজ্জামান নাহিদ, খলিলুর রহমান, আরিফ শেখ, রহমত মন্ডল, সুমন আহমেদ, সকালের বাণী পত্রিকার প্রকাশক ও সম্পাদক হযরত আলী, বার্তা সম্পাদক এসএম ইকবাল সুমন, পরিকল্পনা সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক।

এছাড়াও গভির শোক প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা, তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদুল ইসলামসহ জনপ্রতিনিধি, শিক্ষক, চিকিৎসকসহ রাজনৈতিক, সামাজিক নেত্রীবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ