সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চরড়াবাজার সংলগ্ন এলাকায় অবস্থিত আল-হুদা একাডেমি’র অধ্যক্ষ মো. শফিকুল ইসলামের মা সফিয়া বেগম বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। তিনি গত রোববার (১৭ জুলাই) দিবাগত রাত আড়াইটায় রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্বামী, সাত ছেলে, নাতি- নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
সোমবার (১৮ জুলাই) বাদ জোহর সৈয়দপুর উপজেলার পাঁচ নম্বর খাতামধুপুর ইউনিয়নের খালিশা বকশীপাড়া গ্রামে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমাকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে সৈয়দপুর উপজেলার খাতামধুুপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. মাসুদ রানা বাবু (পাইলট), কাশিরাম বেলপুকুর ইউপি চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শফিয়ার রহমান সরকার, সৈয়দপুর আল-ফারুক একাডেমির প্রধানশিক্ষক শফিকুল ইসলাম, খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ আমিরুল ইসলাম, চাপড়া কাশিরাম আলিম মাদ্সার সুপার মাওলানা মো. সাজেদুর রহমান, আল-হুদা একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মো. ইসমাইল হোসেন, কিসামত কামারপুকুর শিশু স্বর্গ বিদ্যা নিকেতনের পরিচালক মো. শফিকুল আলম, সৈয়দপুর মুসলিম কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মো. আবদুস্ সোহাদ, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, জসিম উদ্দিন প্রমূখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।