সিসি নিউজ।। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের গাজীপুর সাব জোনের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মমিনুল ইসলামের মা মর্জিনা খাতুন বার্ধক্যজনিত কারণে গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) দিবাগত রাত দুইটায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দুই ছেলে , নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন, শুভাকাঙখী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটায় রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের উত্তর মোকছেদপুর ঠনঠনিয়াপাড়ায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমাকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত আলী, সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আতিয়ার রহমান, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখছেদুল রহমান জুয়েল, সৈয়দপুর আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, দৈনিক আলাপন সম্পাদক লায়ন আমিনুল হক, বিশিষ্ট ব্যবসায়ী সরকার এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী আলহাজ্ব মো. সাইদুর রহমান সরকার, শিল্পপতি মো. সিদ্দিকুল আলম সিদ্দিক, গ্রামীণ ফোন লিমিটেডের পরিবেশক সৈয়দপুরের সরকার এন্টারপ্রাইজ এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. মশিউর রহমান হেলাল, সাংবাদিক মো. আমিরুজ্জামান, এম আর আলম ঝন্টু, কাজী জাহিদ, জসিম উদ্দিন, মিজানুর রহমান মিলন, তোফাজ্জল হোসেন লুতু, হাকীম মো. শফিকুল ইসলাম প্রমুখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।