• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে স্কুলছাত্রী অপহরণের ঘটনায় মামলা দায়ের

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের সামনে থেকে এক স্কুলছাত্রী অপহরণ হয়েছে। অপহৃত স্কুলছাত্রী সৈয়দপুরের কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। সে কামারপুকুরের অসুরখাই গ্রামের সেরাজুল ইসলামের মেয়ে।

এ ঘটনায় অপহৃতের মা পারভীন বেগম নিজে বাদী হয়ে আজ সোমবার সৈয়দপুর থানায় তিনজনকে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেছে। আসামীরা হলেন দিনাজপুরের চিরিরবন্দরের ফতেজংপুরের হাশিমপুর দপ্তরীপাড়ার মো. সজিব (২১), বাবা আলতাফ হোসেন (৫৫) ও স্ত্রী শেফালী বেগম (৪০)।

মামলা সূত্রে জানা যায়, বাদীর নাবালিকা মেয়েকে আসামী সজিব মোবাইল ফোনে কৌশলে বিভিন্ন সময়ে কল করিয়া প্রেম ভালবাসার প্রস্তাব সহ বিরক্ত করিত। গত ১১ নভেম্বর ভিকটিমের দাদী সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি থাকায় তাকে দেখার জন্য দুপুরে বাড়ি হইতে বাহির হইয়া যায়। পরবর্তীতে বাদীর কন্যা বাড়িতে ফেরত না আসিলে বাদী ও পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজা-খুঁজি করিতে থাকে।

একপর্যায়ে ভিকটিম তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে বাদীনিকে জানায়, সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর ১নং আসামী সজিব অপরিচিত ইজিবাইকযোগে আসিয়া মিথ্যা বিবাহের প্রলোভন দিয়া ফুসলাইয়া তাহাকে অপহরণ করে লইয়া গিয়া আসামীগনের বাড়িতে আটক রাখিয়াছে।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ভিকটমকে উদ্ধার ও আসামীদের গ্রেফতারে পুলিশী তঃপরতা অব্যহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ