• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক ছাত্রদল নেতা

সিসি নিউজ ডেস্ক ।। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের কাছে হাতেনাতে ধরা পড়েছে ইয়াছিন মাহমুদ (২৫) নামের এক ছাত্রদল নেতা। স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দিয়েছেন। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে ওই ছাত্রনেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর পরিবার ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করে।

আটক ইয়াছিন মাহমুদ নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে। 

সরাইল সার্কেলের অতিরিক্ত থানা পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, ওই ছাত্রদল নেতার সাথে প্রবাসীর স্ত্রীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তাদের দুজনের পৈতৃক বাড়ি একই ইউনিয়নে। সোমবার রাত ১১টার দিকে গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রামে ওই নারীর বাবার বাড়ি থেকে আপত্তিকর অবস্থায় তাকে গ্রামবাসী আটক করে। পরে পুলিশকে খবর দিলে তাকে থানায় নিয়ে আসে।

এই বিষয়ে নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, ছাত্রদল নেতা আটকের ঘটনায় মঙ্গলবার দুপুরে ওই নারীর পরিবার থেকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দিয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

জেলা ছাত্রদলের আহ্বায়ক ফুজায়েল চৌধুরী এই বিষয়ে বলেন, ইয়াছিন মাহমুদ নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক। যদি সে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হবে বা শৃঙ্খলা ভঙ্গ করে থাকে, তাহলে তার বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ