Tag: আটক
-

নীলফামারীতে মাদককারবারির মুক্তির দাবিতে এসপি কার্যালয়ের সামনে বিক্ষোভ, আটক ২০
সিসি নিউজ।। নীলফামারীতে সুজন ইসলাম (৩৪) নামে এক মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। তাকে আদালতে নেওয়ার সময়ে তার স্বজন ও স্থানীয়রা মুক্তির দাবিতে জেলা পুলিশ সুপার কার্যালয়ের মুলফটকে হট্টগোল করেন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে ২০ জনকে আটক করে। শনিবার (৩ অক্টোবর) দুপুরের দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ের মূলফটকে এ ঘটনা…
-

রংপুর শাপলা সিনেমা হলে আপত্তিকর অবস্থা আটক ৩৭ তরুণ-তরুণী
বিশেষ প্রতিনিধি।। রংপুর নগরীর একটি সিনেমা হলের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অভিযান চালিয়ে ৩৭ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে বেশিরভাগই স্কুল-কলেজের শিক্ষার্থী। আজ রোববার (১৯ এপ্রিল) বিকেলে রংপুর নগরীর শাপলা সিনেমা হলের তৃতীয় তলায় বিশেষভাবে তৈরি করা কক্ষগুলোতে অভিযান চালিয়ে তাদের আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। আটকদের মধ্যে ১৯ জন মেয়ে এবং ১৬ জন…
-

ধর্ষণ ও প্রতারণার অভিযোগে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক
সিসি নিউজ ডেস্ক।। দিনাজপুরের হাকিমপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ অফিসের এক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বর থেকে তাকে আটক করা হয়। আটক ডা. সফিউল ইসলাম (৩৯) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার জারুল্যা গ্রামের আতিয়ার রহমানের ছেলে। বর্তমানে তিনি হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসে…
-

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: দিনাজপুরে ডিভাইসসহ ১৬ জন আটক
সিসি নিউজ ।। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দিনাজপুরে ডিভাইসসহ ১৬ জনকে আটক করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে জেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষাকেন্দ্র থেকে তাঁদের আটক করা হয়। তবে এখন পর্যন্ত তাঁদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। প্রশাসন জানিয়েছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেসব কেন্দ্রে ডিভাইসসহ পরীক্ষার্থী আটক হয়েছেন, কেন্দ্রগুলো হলো—ক্রিসেন্ট কিন্ডারগার্টেন গার্লস হাইস্কুলে দুজন, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে…
-

নীলফামারীতে ইউপি চেয়ারম্যানসহ নিষিদ্ধ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
সিসি নিউজ।। নীলফামারীতে পুলিশের বিশেষ অভিযানে এক ইউপি চেয়ারম্যান সহ নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আজ বেলা ১২টার দিকে জেলা পুলিশের পক্ষে বিষয়টি নিশ্চিৎ করা হয়। এ নিয়ে জেলায় গত তিন দিনের অভিযানে ১৬ জন গ্রেপ্তার হয়েছে। আজ শুক্রবারের…
-

খানসামায় বিএনপির কার্যালয় ভাঙচুর ও চাঁদাবাজি মামলায় যুবলীগ নেতা আটক
সিসি নিউজ।। দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। বিএনপির কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও চাঁদাবাজির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাচিনীয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২০১৪ সালে বিএনপির কার্যালয় ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনায় গত বছরের ২৩ অক্টোবর দায়ের হওয়া মামলায় এ গ্রেপ্তার…
-

নীলফামারীতে কারফিউ উপেক্ষা করে জুয়ার আসর, আটক ৫
সিসি নিউজ।। কারফিউ উপেক্ষা করে চারজন সরকারি কর্মচারী ও শ্রমিক সর্দার জুয়া খেলা অবস্থায় আটক করেছে নীলফামারী থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে শহরের রেলওয়ে স্টেশনের লেভেল ক্রসিংয়ের সিগনাল ঘর থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, নীলফামারী রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী আতিক হোসেন, সিগনাল ম্যান কুরবান আলী, গেটম্যান সারোয়ার হোসেন, নীলফামারী চিফ জুডিশিয়াল আদালতের জারিকারক…
-

সৈয়দপুরে প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করায় আটক-৩
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইলের মাধ্যমে অবৈধ উপায়ে পরীক্ষা দেওয়ার সময় ৩ জন পরীক্ষার্থীকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা। আজ শুক্রবার সকালে পরীক্ষা চলাকালে জেলার সৈয়দপুর শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়। সৈয়দপুর থানা পুলিশ জানায়, সৈয়দপুর সরকারী বিজ্ঞান…
-

সৈয়দপুরে খেলার মাঠে জুয়ার আসর, আটক ১১
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে খেলার মাঠে জুয়ার আসর থেকে জুয়া খেলার অভিযোগে ১১ জনকে আটক করেছে পুলিশ। রোববার বেলা ১১ টার দিকে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক জুয়ারীরা হলেন, শহরের নতুন বাবুপাড়ার হাসানের ছেলে সামস (৪০), একই এলাকার কাইয়ুমের ছেলে মিষ্টার (২৪), আশরাফ…
-

নীলফামারীতে গোপন বৈঠক থেকে জামায়াতের আমীরসহ ৭ নেতাকর্মী আটক
সিসি নিউজ।। নীলফামারীতে গোপন বৈঠকে নাশকতামূলক দেশবিরোধী কর্মকান্ডের পরিকল্পনার অভিযোগে জামায়াতে ইসলামীর ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে নীলফামারী শহরের কুখাপাড়া ও সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দুুহুলী থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন জামায়াতের জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, সদর উপজেলা ইউনিট সদস্য আব্দুল হান্নান, কচুকাটা ইউনিয়ন আমীর আব্দুল হাই, জামায়াত…
-

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক ছাত্রদল নেতা
সিসি নিউজ ডেস্ক ।। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের কাছে হাতেনাতে ধরা পড়েছে ইয়াছিন মাহমুদ (২৫) নামের এক ছাত্রদল নেতা। স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দিয়েছেন। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে ওই ছাত্রনেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর পরিবার ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করে। আটক ইয়াছিন মাহমুদ নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও…
-

অনলাইনে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আটক ৪
জয়পুরহাট প্রতিনিধি।। ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অনলাইনে অবৈধ আর্থিক লেনদেন করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ৪ জন সাইবার অপরাধীকে আটক করেছে জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা। জয়পুরহাট র্যাব ক্যাম্প সদস্যরা গতকাল রোববার রাতভর অভিযান চালিয়ে নওগাঁর ধামইরহাট থানাধীন আমাইতারা বাজার থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন- নওগাঁর ধামইরহাট উপজেলার উত্তর চকযদু গ্রামের জাকারিয়া হাসান রাজু…
-

সৈয়দপুর প্লাজায় চাইনিজ হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিন যুবকের কারাদন্ড
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর প্লাজার ফ্রেন্ড জুস বার নামক একটি চাইনিজ হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিন যুবককে পৃথক মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার (৩১ মে) দুপুরে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শামীম হুসাইন ওই কারাদন্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে সৈয়দপুর…
-

চট্টগ্রামে আনসারউল্লাহ বাংলা টিমের ৩ সদস্য গ্রেফতার
সিসি নিউজ: চট্টগ্রাম মহানগরী ও জেলার পটিয়া উপজেলা থেকে জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলা টিমের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন; আহমেদ হোসেন রনি, ফরহাদ হোসেন এবং ইমরান হোসেন। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত পৃথক পৃথক অভিযানে এদেরকে গ্রেফতার করে পুলিশ। চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল হাসান তিন জঙ্গি গ্রেফতারের সত্যতা…
-

কুষ্টিয়ায় আ.লীগ প্রার্থীর দেহরক্ষী অস্ত্রসহ আটক
সিসি নিউজ: কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নে আগ্নেয়াস্ত্র নিয়ে ভোটকেন্দ্রের আশপাশে ঘোরাঘুরি করার সময় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর দেহরক্ষীকে আটক করেছে র্যাব। শনিবার সকাল ৯টার দিকে ভোট চলাকালে কেন্দ্রের পাশ থেকে তাকে আটক করা হয়। দেহরক্ষী আবদুর রহমান মন্ডলের হাতে থাকা শটগানটি আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামানের নামে লাইসেন্স করা বলে জানা গেছে। কুষ্টিয়া র্যাব-১২…
-

ফুলবাড়ী সীমান্ত এলাকা থেকে ২ লাখ টাকার ফেন্সিডিল উদ্ধার
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি বিশেষ টহল দল দাইনুর মনিপুর ও বড়গ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাপথে আসা ২ লাখ টাকার ৪৭৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।