নীলফামারীতে গোপন বৈঠক থেকে জামায়াতের আমীরসহ ৭ নেতাকর্মী আটক

সিসি নিউজ।। নীলফামারীতে গোপন বৈঠকে নাশকতামূলক দেশবিরোধী কর্মকান্ডের পরিকল্পনার অভিযোগে জামায়াতে ইসলামীর ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে নীলফামারী শহরের কুখাপাড়া ও সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দুুহুলী থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন জামায়াতের জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, সদর উপজেলা ইউনিট সদস্য আব্দুল হান্নান, কচুকাটা ইউনিয়ন আমীর আব্দুল হাই, জামায়াত কর্মী নুরুল হুদা, ইসমাইল হোসেন, আতিয়ার রহমান আকালু এবং লোকমান হোসেন।

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রউপ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানকে গ্রেপ্তার করার প্রতিবাদে নাশকতামূলক দেশবিরোধী কর্মকান্ডের পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


Posted

in

by