কুষ্টিয়ায় আ.লীগ প্রার্থীর দেহরক্ষী অস্ত্রসহ আটক

আটকসিসি নিউজ: কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নে আগ্নেয়াস্ত্র নিয়ে ভোটকেন্দ্রের আশপাশে ঘোরাঘুরি করার সময় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর দেহরক্ষীকে আটক করেছে র‌্যাব।

শনিবার সকাল ৯টার দিকে ভোট চলাকালে কেন্দ্রের পাশ থেকে তাকে আটক করা হয়।

দেহরক্ষী আবদুর রহমান মন্ডলের হাতে থাকা শটগানটি আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামানের নামে লাইসেন্স করা বলে জানা গেছে।

কুষ্টিয়া র‌্যাব-১২ ক্যাম্পের কমান্ডার মোসাদ্দেক ইবনে মুজিবর জানান, নির্বাচনের আগে ও পরের ৭ দিন বৈধ অস্ত্র ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। ভোট চলাকালে কেন্দ্রের আশপাশে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করায় দেহরক্ষীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।


Posted

in

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *