• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: দিনাজপুরে ডিভাইসসহ ১৬ জন আটক

সিসি নিউজ ।। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দিনাজপুরে ডিভাইসসহ ১৬ জনকে আটক করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে জেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষাকেন্দ্র থেকে তাঁদের আটক করা হয়। তবে এখন পর্যন্ত তাঁদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। প্রশাসন জানিয়েছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

যেসব কেন্দ্রে ডিভাইসসহ পরীক্ষার্থী আটক হয়েছেন, কেন্দ্রগুলো হলো—ক্রিসেন্ট কিন্ডারগার্টেন গার্লস হাইস্কুলে দুজন, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে একজন, কাদের বক্স মেমোরিয়াল কলেজে দুজন, দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে একজন, দিনাজপুর উচ্চবিদ্যালয়ে একজন, দিনাজপুর সরকারি মহিলা কলেজে একজন, দিনাজপুর জুবিলী উচ্চবিদ্যালয়ে একজন, দিনাজপুর মিউনিসিপাল হাইস্কুলে একজন, দিনাজপুর নূরজাহান কামিল মাদ্রাসায় চারজন, দিনাজপুর কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে একজন এবং কেরি মেমোরিয়াল হাইস্কুলে একজন।

দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এসব ঘটনায় যারা জড়িত, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের চিহ্নিত করে আটক করার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ