• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করায় আটক-৩

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইলের মাধ্যমে অবৈধ উপায়ে পরীক্ষা দেওয়ার সময় ৩ জন পরীক্ষার্থীকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা।

আজ শুক্রবার সকালে পরীক্ষা চলাকালে জেলার সৈয়দপুর শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়।

সৈয়দপুর থানা পুলিশ জানায়, সৈয়দপুর সরকারী বিজ্ঞান কলেজ, কয়া গোলাহাট স্কুল এন্ড কলেজ এবং সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে তিন পরীক্ষার্থী ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ব্যবহার করে পরীক্ষা দিতে থাকে। প্রযুক্তি ব্যবহার করে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা তাদেরকে আটক করে কেন্দ্র সচিবকে অবগত করা হয়। কেন্দ্র সচিব তাঁদেরকে কেন্দ্রে কতব্যরত পুলিশের হাতে তুলে দেন।

আটক পরীক্ষার্থীরা হলেন নীলফামারী সদর উপজেলার কচুকাটা এলাকার আপন চন্দ্রর ছেলে তমাল চন্দ্র (২৫), একই উপজেলার পঞ্চপুকুর এলাকার হামিদুল ইসলামের মেয়ে রাফিয়া আকতার (২৩) এবং ডিমলা উপজেলার পূব খড়িবাড়ী গ্রামের মুসা মিয়ার ছেলে ওমর ফারুক (২৭)।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম কেন্দ্র থেকে তিন পরীক্ষার্থী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সিসি নিউজকে জানান, আটক পরীক্ষার্থীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ