ফুলবাড়ী সীমান্ত এলাকা থেকে ২ লাখ টাকার ফেন্সিডিল উদ্ধার

ফেন্সিডিলমোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি বিশেষ টহল দল দাইনুর মনিপুর ও বড়গ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাপথে আসা ২ লাখ টাকার ৪৭৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। গতকাল ২২ ফেব্রুয়ারি দিবাগত রাত্রি দেড় টায় ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ কোরবান আলী গোপন সূত্রে সংবাদ পেয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির আওতায় দাইনুর, মনিপুর, বড়গ্রাম সীমান্ত এলাকায় বিজিবির সদস্যদেরকে নিয়ে ওত পেতে থেকে চোরা পথে আসা ৪৭৩ বোতল ফেন্সিডিল আটক করেন। এব্যাপারে গতকাল রোববার ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল কোরবান আলীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে আটকের কথা তিনি জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *