• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে ইউপি চেয়ারম্যানসহ নিষিদ্ধ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

সিসি নিউজ।। নীলফামারীতে পুলিশের বিশেষ অভিযানে এক ইউপি চেয়ারম্যান সহ নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আজ বেলা ১২টার দিকে জেলা পুলিশের পক্ষে বিষয়টি নিশ্চিৎ করা হয়। এ নিয়ে জেলায় গত তিন দিনের অভিযানে ১৬ জন গ্রেপ্তার হয়েছে।
আজ শুক্রবারের অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব জর্জ (৪৮), সৈয়দপুর পৌর যুবলীগের সহ-সভাপতি মাহমুদ হাসান (৩৩), যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদা ইসলাম ছটু (৩৫), ডোমার উপজেলার কেতকীবাড়ি ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ (৩০), ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মকবুল হোসেন (৫৫)।
পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম ওই পাঁচ জনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিৎ করে জানান, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নাশকতাসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে।
এর আগে গত বুধবার (১৭ ডিসেম্বর) চার জন ও বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। আজ শুক্রবারের পাঁচজনসহ তিন দিনে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে জেলায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ