নীলফামারীতে কারফিউ উপেক্ষা করে জুয়ার আসর, আটক ৫

সিসি নিউজ।। কারফিউ উপেক্ষা করে চারজন সরকারি কর্মচারী ও শ্রমিক সর্দার জুয়া খেলা অবস্থায় আটক করেছে নীলফামারী থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে শহরের রেলওয়ে স্টেশনের লেভেল ক্রসিংয়ের সিগনাল ঘর থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, নীলফামারী রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী আতিক হোসেন, সিগনাল ম্যান কুরবান আলী, গেটম্যান সারোয়ার হোসেন, নীলফামারী চিফ জুডিশিয়াল আদালতের জারিকারক মো. টুলু এবং স্টেশন লেবার সর্দার জাহিদুল ইসলাম।

পুলিশ জানায়, জুয়া খেলার গোপন সংবাদ পেয়ে স্টেশনের লেভেল ক্রসিংয়ের সিগনাল ঘর থেকে তাদেরকে জুয়ার সরঞ্জামসহ আটক করা হয়।

এ বিষয়ে নীলফামারী জেলা পুলিশ সুপার মোকবুল হোসেন বলেন, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।


Posted

in

by