• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

শিশুকে হত্যার পর ৬ টুকরো করেছে অপহরণকারী

সিসি নিউজ ডেস্ক।। চট্টগ্রামে বন্দরটিলায় ৬ বছরের এক কন্যা শিশুকে অপহরণ করে হত্যার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। ওই শিশুর লাশ ৬ খণ্ড করে বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছেন বলে ওই ব্যক্তি পুলিশকে জানিয়েছেন।

আটক আবের আলীকে (৩৫) জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পুলিশ সুপার নাঈমা সুলতানা শুক্রবার এসব তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার ইপিজেড থানার বন্দরটিলা থেকে আবেরকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, শিশুটির মরদেহ খণ্ড করার কাজে ব্যবহৃত বটি ও ‘কাটার’ উদ্ধার করা হয়।

“তবে ওই শিশুটির খণ্ডবিখণ্ড লাশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।’

পুলিশ বলছে, গত ১৫ নভেম্বর নগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের নয়ারহাট বিদ্যুৎ অফিসের সামনে থেকে নিখোঁজ হয় শিশুটি। পরে তাঁর বাবা ইপিজেড থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আটক যুবকের বরাত দিয়ে পিবিআই কর্মকর্তা নাঈমা বলেন, শিশুটিকে ‘মুক্তিপণের জন্য অপহরণ’ করেছিল আবের। কিন্তু তা বাস্তবায়নের আগেই ‘শিশুটি চিৎকার শুরু করে এবং থামাতে না পেরে ১৬ নভেম্বর সকালে হত্যা করে’।

‘পরে শিশুর লাশটি ছয় খণ্ড করে ছয়টি প্যাকেটে ভরা হয়। পরে তিনটি প্যাকেট ২০ ফুট গভীর একটি নালায় ও বাকি তিন প্যাকেট সাগরে ফেলে আসে আবের।’

ওই মরদেহের টুকরাগুলো উদ্ধারের জন্য পিবিআইয়ের একাধিক দল মাঠে কাজ করছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ