Tag: চট্টগ্রাম
-

৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে উত্তাল চট্টগ্রাম
সিসি নিউজ ডেস্ক।। চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযুক্তকে আটকের দাবিতে কয়েক হাজার বিক্ষুব্ধ মানুষ ঘটনাস্থল ঘেরাও করে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গিয়ে পুলিশও অবরুদ্ধ অবস্থায় পড়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৫টার দিকে বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটায় একটি ভবনে এ ঘটনা ঘটে। অভিযোগ ওঠার পরপরই…
-

রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে গেল ৫ বছরের শিশু
সিসি নিউজ ডেস্ক।। চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর বড়ুয়াপাড়া এলাকায় একটি গভীর নলকূপের গর্তে পড়ে গেছে মিজবাহ নামের পাঁচ বছরের এক শিশু। আজ বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেন। খেলতে গিয়ে অসতর্কতাবশত শিশুটি গর্তে পড়ে যায় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।…
-

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসাথে পাঁচ সন্তান
সিসি নিউজ ডেস্ক।। দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে। হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যমতে, চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা ওয়াহিদুল ইসলাম সুমন ও এনি আক্তার…
-

নির্বাচনী প্রচারণায় হামলা: বিএনপির এমপি প্রার্থী গুলিবিদ্ধ
সিসি নিউজ ডেস্ক।। চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে।বুধবার (৫ নভেম্বর) বিকেলে থানার চাইল্লাতলী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনের প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। এছাড়া একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন সরওয়ার বাবলা নামে একজন। তার অবস্থা আশঙ্কাজনক…
-

চট্টগ্রাম মেডিকেল কলেজের ৭৫ শিক্ষার্থী বহিষ্কার
সিসি নিউজ ডেস্ক।। চট্টগ্রাম মেডিকেল কলেজের ৭৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। সর্বোচ্চ ২ বছর আর সর্বনিম্ন ৬ মাসের বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে। বহিষ্কার হওয়া প্রায় সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তালিকায় আছেন এমবিবিএস ও ইন্টার্ন শেষ করা চিকিৎসকও। কলেজ ক্যাম্পাস ও ছাত্রাবাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকার পরও ছাত্ররাজনীতির নাম ভাঙিয়ে একক কর্তৃত্ব, গোষ্ঠীগত…
-

চট্টগ্রামে শিক্ষামন্ত্রী ও মেয়রের বাসভবনে হামলা–ভাঙচুর
সিসি নিউজ ডেস্ক।। চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলন শুরুর পর থেকে সবচেয়ে বড় জমায়েত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। নগরের প্রাণকেন্দ্র নিউমার্কেট মোড় দখল করে অন্তত ১০ হাজার লোকের এই জমায়েতে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। পরে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম সিটি করপোরেশনের…
-

ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে নিহত ৪
সিসি নিউজ ডেস্ক।। চট্টগ্রামে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুজনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। নিহতদের মধ্যে একজন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী এবং অপরজন পথচারী বলে প্রাথমিকভাবে জানা গেছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন। এর আগে মঙ্গলবার (১৬ জুলাই)…
-

শিশুকে হত্যার পর ৬ টুকরো করেছে অপহরণকারী
সিসি নিউজ ডেস্ক।। চট্টগ্রামে বন্দরটিলায় ৬ বছরের এক কন্যা শিশুকে অপহরণ করে হত্যার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। ওই শিশুর লাশ ৬ খণ্ড করে বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছেন বলে ওই ব্যক্তি পুলিশকে জানিয়েছেন। আটক আবের আলীকে (৩৫) জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পুলিশ সুপার নাঈমা সুলতানা শুক্রবার এসব…
-

গণতন্ত্রের জন্য আবারও যুদ্ধ করতে হবে- মির্জা ফখরুল
সিসি নিউজ ডেস্ক ।। লুটপাট করে এই দেশকে সরকার শ্মশানে পরিণত করেছে দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গণতন্ত্রের জন্য আবারও যুদ্ধ করতে হবে। এই লড়াই খুব বড় লড়াই। এই লড়াইয়ে হয় জিতব, না হয় মরব। সরকারকে হটানো শুধু বিএনপি বা জাতীয় পার্টির প্রশ্ন নয়, সমগ্র জাতির প্রশ্ন। অস্তিত্বের প্রশ্ন, বেঁচে থাকার…
-

সৈয়দপুর থেকে চট্টগ্রাম: উত্তরাঞ্চলের মানুষের আকাঙ্খা পূরণ
সিসি নিউজ ।। উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের আকাঙ্খা পূরণে এগিয়ে এসেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। বিশেষ করে এ অঞ্চলের ব্যবসায়ীদের কষ্ট লাঘবে এক নবদিগন্তের সূচনা হবে। সাশ্রয় হবে সময় ও অর্থ দুটোই। সংশ্লিষ্ট সূত্র মতে, উত্তরাঞ্চলের আকাশপথের প্রবেশদ্বার খ্যাত সৈয়দপুর বিমানবন্দর। এ বিমানবন্দর থেকে এখন প্রতিদিন বাংলাদেশ বিমান, ইউএস-বাংলা ও নভোএয়ারের ১৫টি উড়োজাহাজ সৈয়দপুর-ঢাকা-সৈয়দপুর রুটে চলাচল করে। অন্য কোন…