• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর থেকে চট্টগ্রাম: উত্তরাঞ্চলের মানুষের আকাঙ্খা পূরণ

সিসি নিউজ ।। উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের আকাঙ্খা পূরণে এগিয়ে এসেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। বিশেষ করে এ অঞ্চলের ব্যবসায়ীদের কষ্ট লাঘবে এক নবদিগন্তের সূচনা হবে। সাশ্রয় হবে সময় ও অর্থ দুটোই।

সংশ্লিষ্ট সূত্র মতে, উত্তরাঞ্চলের আকাশপথের প্রবেশদ্বার খ্যাত সৈয়দপুর বিমানবন্দর। এ বিমানবন্দর থেকে এখন প্রতিদিন বাংলাদেশ বিমান, ইউএস-বাংলা ও নভোএয়ারের ১৫টি উড়োজাহাজ সৈয়দপুর-ঢাকা-সৈয়দপুর রুটে চলাচল করে। অন্য কোন রুট চালু না থাকায় দেশের বিভিন্ন বিভাগীয় শহরের যাত্রীরা ঢাকা হয়ে গন্তব্যে পৌছে। এতে সময় ও অর্থ দুটোতেই মাশুল গুণতে হয়। তারপরও যাত্রীর চাপ রয়েছে এ রুটে।

উত্তরাঞ্চলের যাত্রীদের বহুদিনের কাঙ্ক্ষিত আশা পূরণে সৈয়দপুর থেকে চট্টগ্রামে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস। যাত্রীদের সময় ও খরচকে প্রাধান্য দিয়ে দেশের অন্যতম বেসরকারি উড়োজাহাজ সংস্থাটি আগামী ৩০ সেপ্টেম্বর ফ্লাইট শুরু করতে যাচ্ছে।

সৈয়দপুর থেকে প্রাথমিকভাবে সপ্তাহে তিনদিন চলাচল করবে । রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সৈয়দপুর থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। একই দিন দুপুর ১২টা ৩৫ মিনিটে চট্টগ্রাম থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। সৈয়দপুর থেকে চট্টগ্রামের ওয়ানওয়ের ন্যূনতম ভাড়া ৬,২০০ টাকা ও রিটার্ন ভাড়া ১২,৪০০ টাকা।

সৈয়দপুর শহরের মাওয়া ট্রাভেলস ইন্টারন্যাশনালের স্বত্তাধিকারী মমিনুল ইসলাম জানান, এ অঞ্চলে চট্টগ্রাম ও কক্সবাজারের প্রচুর যাত্রী রয়েছে। আমাদের কাছে যাত্রীরা প্রায় দিনই জানতে চায় এসব রুটে বিমান চলাচল করে কিনা? ইতিমধ্যে সৈয়দপুর থেকে চট্টগ্রাম রুটে ইউএস-বাংলা ফ্লাইট চালু করছে- এমন সংবাদ পেয়ে যাত্রীরা আমাদের কাছে ফোন দিয়ে সত্যতা যাচাই করছে।

নীলফামারীর ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুল আলম জানান, মূলত: রংপুর অঞ্চলের শিল্প প্রতিষ্ঠানের মালিকদের ব্যবসায়িক কাজে প্রতিনিয়ত চট্টগ্রাম যেতে হয়। সৈয়দপুর থেকে ঢাকা গিয়ে আমরা চট্টগ্রামের ফ্লাইটের জন্য ২ ঘন্টা অপেক্ষায় থাকি। এ সময়টা ব্যবসায়িকদের কাছে অনেক বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ইউএস-বাংলার যুগোপযোগি এ সিদ্ধান্তকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমাদের জন্য এর প্রতিষ্ঠানটি অনেকে আশার আলো দেখালো।

দিনাজপুর চেম্বার অব কর্মাসের সভাপতি শামীম চৌধুরী জানান, বন্দর নগরী চট্টগ্রামের সাথে রংপুর ডিভিশনের ব্যবসায়ীদের একটা সংযোগ রয়েছে। করোনায় পিছিয়ে পড়া এ অঞ্চলের ব্যবসাখাত চাঙ্গা হবে সৈয়দপুর-চট্টগ্রাম রুটে বিমান চলাচলের মধ্যদিয়ে। তিনি জানান, মানুষের দৃষ্টিভঙ্গির এখন আমুল পরিবর্তন হয়েছে। সস্তায় দীর্ঘ সময় ব্যয় করে গন্তব্যে আর পৌছাতে চায় না। যুগের সাথে তাল মেলাতে সময় সাশ্রয় করে মানুষ ছুটছে জীবিকার সন্ধানে। সেখানে এ রুটে ইউএস-বাংলা দিচ্ছে সময়ের পাশাপাশি অর্থেরও সাশ্রয়।

খুব শিগগিরই ইউএস-বাংলা এয়ারলাইনস সৈয়দপুর থেকে কক্সবাজার, সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমান বহরে ১৪টি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে ৪টি বোয়িং ৭৩৭-৮০০,৭টি ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ ও ৩টি ড্যাশ ৮-কিউ ৪০০।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ