• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় মুজিব কর্ণার উদ্বোধন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবনী সবার কাছে তুলে ধরতে দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ ভবনে মুজিব কর্ণার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৭ নভেম্বর) সকালে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি মুজিব কর্ণারের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, ইউএনও রাশিদা আক্তার, ওসি চিত্তরঞ্জন রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা প্রকৌশলী ওবায়দুর রহমান, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর লাবনী হেলেনা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সুধীজন।

এছাড়াও এদিন সকালে গোবিন্দপুরে ভুল্লী নদীর উপর নির্মিত ৪০ মিটার গার্ডার ব্রীজের উদ্বোধন ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় জাইকার অর্থায়নে উপজেলার ১২ টি শিক্ষা প্রতিষ্ঠান বেঞ্চ বিতরণ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ