• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে মেহেদী হাসান (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকাল সাড়ে ৪ টার দিকে সৈয়দপুর রেলস্টেশনের দক্ষিনে বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত কিশোর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পূর্ব বেলপুকুর সাতপাই মুচিরহাটের নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বানিয়াপাড়া এলাকায় উল্লেখিত সময় রেললাইনের এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিল ওই কিশোর। এ সময়  চিলাহাটি থেকে রাজশাহী গামী আন্তঃনগর  তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম বলেন, মেহেদীর বাবা জানিয়েছেন সে দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন । তার চিকিৎসা চলছিল। আজ দুপুরের পর সে কাউকে জানিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ