• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে জিপিএ-৫ পেয়েছে ৭৯৯জন

সিসি নিউজ।। এবারের (২০২২ সাল) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৭৯৯ জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। শীর্ষে রয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।
উপজেলায় মোট ২৮টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এদের মধ্যে ২৩টি থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৯৯ জন। আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যক জিপিএ – ৫ পেয়ে সৈয়দপুর উপজেলার শীর্ষে রয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে। এ প্রতিষ্ঠানটি থেকে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের ২৩১ জন পরীক্ষার্থী জিপিএ – ৫ পেয়েছে। তিন বিভাগ থেকে ১৬৯ জন জিপিএ-৫ পেয়ে উপজেলায় জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে লায়ন্স স্কুল এন্ড কলেজ। আর তৃতীয় অবস্থানে রয়েছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। এ কলেজের মাধ্যমিক শাখার বিজ্ঞান বিভাগের ১০৩ জন জিপিএ-৫ পেয়েছে। ৮২জন জিপিএ-৫ পেয়ে উপজেলায় চতুর্থ অবস্থানে রয়েছে আল-ফারুক একাডেমি। পঞ্চম অবস্থানে রয়েছে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ।
এছাড়াও সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৪ জন, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ১৯ জন, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের ১৮ জন, খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের ১৩ জন, বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের ১২ জন, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের ১১ জন, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ১১ জন, হাজারীহাট স্কুল এন্ড কলেজের ৯ জন, কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের ৮ জন, সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের ৭ জন, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের ৪ জন, সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজের ৩ জন, কয়া-গোলাহাট স্কুল ও কলেজের ২ জন এবং শেরে বাংলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, বোতলাগাড়ী আদর্শ বালিকা বিদ্যালয় ও চওড়া উচ্চ বিদ্যালয়ের একজন করে পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় সৈয়দপুর উপজেলার উল্লিখিত সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিন হাজার ১৭৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে পাশ করেছেন দুই হাজার ৭৭৯ জন পরীক্ষার্থী। এতে করে এবারে উপজেলায় পাশের হার দাঁড়িয়েছে ৮৭.৪৩%। আজ সোমবার (২৮ নভেম্বর) এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ