• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ ৩ জন গ্রেফতার

সিসি নিউজ ।। ঢাকার যাত্রাবাড়ী থানায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ অপর দুই মামলার পলাতক ৩ আসামীকে গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ। গত ২৪ ঘন্টায় আসামীদের বাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে চেক সংক্রান্ত মামলায় সাজাপ্রাপ্ত এক নারী আসামীও রয়েছেন। আজ সোমবার তাদেরকে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ জানায়, সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়া এলাকার মৃত আইয়ুবুজ্জামানের পুত্র বদিউজ্জামান (৭০) এর বিরুদ্ধে গত ২০১৬ সালে ঢাকার যাত্রাবাড়ী থানায় মাদক সংক্রান্ত একটি মামলা হয়। ওই মামলায় সে বেশ কিছুদিন হাজতে থাকার পর জামিনে ছাড়া পান। কিন্তু এর পরে আদালতে হাজিরা না দিয়ে পলাতক থাকেন। পরবর্তীতে তার অনুপস্থিতিতেই আদালত রায় ঘোষণ করেন। সম্প্রতি আদালতের দেয়া রায়ে তার যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেয়া হয়। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গতকাল সোমবার পরোয়ানাটি থানায় এলে দুপুরে পুলিশের উপ-পরিদর্শক আহমদ উল্লাহ ও পলাশ চন্দ্র বর্মা’র নেতৃত্বে পুলিশ পুরাতন বাবুপাড়াস্থ সাজাপ্রাপ্ত বদিউজ্জামানের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এর আগে রবিবার রাতে নীলফামারী আদালতে দায়ের হওয়া একটি মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী উপজেলার কামারপুকুর ইউনিয়নের বাগডোকরা মতির মোড় এলাকার বাসা থেকে নুর ইসলামের স্ত্রী বিলকিছ বেগমকে (৩৫) গ্রেফতার করে পুলিশ থানার উপ-পরিদর্শক আহসান হাবিবের নেতৃত্বের সঙ্গীয় ফোর্স ওই অভিযান পরিচালনা করেন।
জানা যায়, ওই মামলায় তাকে ৩ মাসের কারাদন্ড প্রদানসহ ৩৬ হাজার টাকা জরিমানা করেন আদালত। রবিবার আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা এলে রাতে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে স্থানীয় থানায় দায়ের হওয়া মাদকের অপর একটি মামলায় শহরের কয়ানিজ পাড়া এলাকার মৃত সোলায়মানের পুত্র বাবুকে (৩০) গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার সকারে তাকে কয়ানিজ পাড়া এলাকার বাসা থেকে গ্রেফতার করা হয়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম সাজাপ্রাপ্ত ২ আসামীসহ অপর একজনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ