• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিজয় র‍্যালিতে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী নিহত

সিসি নিউজ ডেস্ক।। শরীয়তপুরের ডামুড্যায় বিজয় দিবসের র‌্যালিতে অটোরিকশার ধাক্কায় লামিয়া (৯) নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

লামিয়া উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চর ভয়রা এলাকার স্বপন মাঝির মেয়ে। সে ১০ নং চর ভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে চরবয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনের সড়কে বিজয় দিবসে র্যালি করছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি র‌্যালীতে ঢুকে যায়। এসময় অটোরিকশার চাকার নিচে পড়ে পিষ্ট হয় লামিয়া। গুরুতর আহত পর শিশু লামিয়াকে উদ্ধার করে এলাকাবাসী ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক লামিয়াকে মৃত্যু বলে ঘোষণা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন বলেন, আমরা সকল শিক্ষার্থীদের নিয়ে বিজয় দিবসের র‌্যালীর আয়োজন করি। শিক্ষার্থীরা আসে স্কুলে র‌্যালীতে অংশগ্রহণ করার জন্য। আমরা সবাই র‌্যালীতে অংশগ্রহণ করার জন্য রাস্তায় দাঁড়াই। এসময় হঠাৎ করে অটোটি এসে লমিয়াকে ধাক্কা দেয়।

জানতে চাইলে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরীফুল ইসলাম বলেন, ঘটনার পর চালক অটোরিকশা নিয়ে পালিয়েছে। তাকে আটকের জন্য খুঁজছে পুলিশ। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ