• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে কর্মসৃজনের শ্রমিক পেল ৩ কোটি টাকার কষ্টি পাথরের মুর্তি

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে ৩০১ কেজি ওজনের কষ্টি পাথরের মুর্তি উদ্ধার করেছেন ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়ন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার কাজিহাল ইউনিয়নের আমড়া সীমান্ত এলাকা থেকে ওই মুর্তি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো: আলমগীর কবির পিএসসি।
বিজিবি ও স্থানীয় সুত্রে জানা গেছে, ফুলবাড়ী  ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ আমড়া সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার নং ৩০০/৭-এস  থেকে ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ আমড়া মাঠে মূর্তিটি পাওয়া গেছে। ৪০ দিনের কর্মসৃজন কাজ করার সময় ওই এলাকার বাসিন্দা মোঃ মোকসেদুল ইসলাম মাটি খনন করার সময় কষ্টি পাথরের মূর্তি দেখতে পায়।
তিনি বিষয়টি আমড়া সীমান্ত ফাঁড়িতে এবং সংশ্লিষ্ট চেয়ারম্যানকে জানালে,খবর পেয়ে তাৎক্ষণিক সীমান্ত ফাঁড়ি কমান্ডার সুবেদার মোঃ শুকশাহ এর নেতৃত্বে এক দল বিজিবি ঘটনাস্থলে গিয়ে মাটি খনন করে ওই কষ্টি পাথরের পূর্ণাঙ্গ মূর্তি উদ্ধার করে।
কাজিহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক রতন জানান, আমড়া সীমান্তের আদীবাসী পাড়ার দক্ষিন পাশে ৪০দিনের কর্মসৃজন কাজ করার সময় একটি উচু ঢিপি থেকে মাটি খুড়তে গিয়ে তারা ওই মুর্তি দেখতে পায়। পরে বিষয়টি তাকে জানালে, তিনি খবর পেয়ে বিজিবি এবং পুলিশ সদস্যকে অবগত করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশ্রাফুল ইসলাম জানায়, গ্রামবাসীর কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন, বিজিবি সদস্যরা মূর্তিটি উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে গেছেন।
ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো: আলমগীর কবির পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি সদস্যরা  কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছেন। ওই কষ্টি পাথরের মূর্তির ওজন ৩০১ কেজি, যার আনুমানিক সিজার মূল্য তিন কোটি এক লক্ষ টাকা। এসময় স্থানীয় জনপ্রতিনিধি এবং ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ