• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গভীর রাতে শীতার্তদের খোঁজে পুলিশ সুপার 

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে শীতের তীব্রতা বাড়ায় গভীর রাতে পথে পথে ছিন্নমূল ও শীতার্ত মানুষ খুঁজে তাদের গায়ে কম্বল জড়িয়ে দেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম। 

শনিবার দিবাগত গভীর রাতে পৌর শহরের পাঁচুর মোড় জিরো পয়েন্ট , তৃপ্তি মোড়, জয়পুরহাট রেলস্টেশনের প্লাটফর্ম, রাস্তা ও লাইনের পাশে শীতবস্ত্রহীন থাকা অসহায়, হতদরিদ্র, পথশিশু ও প্রতিবন্ধী মানুষের মাঝে ৩ শতাধিক  কম্বল বিতরণ করা হয়।

এসময় পুলিশ সুপারের সঙ্গে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন, জয়পুরহাট সদর থানার ওসি তদন্ত সরোয়ার হোসেন  উপস্থিত ছিলেন। প্রচণ্ড শীতের মধ্যে শীতবস্ত্র পেয়ে স্বস্তি প্রকাশ করেন অসহায় শীতার্ত মানুষগুলো।

পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বলেন, পেশাদারিত্বের কারণে অনেক সময় রাতে বের হতে হয়। তখন দেখেছি ছিন্নমূল মানুষের করুণ দৃশ্য। এ থেকেই রাতে শীতবস্ত্র নিয়ে তাদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করেছি।

পুলিশ সব সময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। হোক তা প্রকাশ্যে অথবা গোপনে অথবা নীরবে। তারই ধারাবাহিকতায় রাতে শীতবস্ত্র নিয়ে বের হয়ে দেখলাম এই শীতে মানুষ কত কষ্ট করে রাতযাপন করছে।

তাই তাদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করেছি। মিডিয়াকে এড়ানোর জন্য না জানিয়ে রাতে বের হলেও মিডিয়ার চোঁখ ফাঁকি দেওয়া যায়নি। তিনি আশা করেন দেশের বিত্তবানরা শীতার্তদের পাশে দাঁড়ানোর পাশাপাশি মানবিক কাজে এগিয়ে আসবেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ