• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে প্লাইউড কারখানায় আগুনে পুড়েছে কোটি টাকার সম্পদ

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর বিসিক শিল্পনগরীর আমিনুল প্লাইউড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে কারখানার মেশিনপত্র ও কাঁচামালসহ কোটি টাকার সম্পদ পুড়ে গেছে বলে দাবি কর্তৃপক্ষের। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে।

কারখানার স্বত্বাধিকারী আমিনুল ইসলাম জানান, রাত ৯টার দিকে বন্ধ থাকা ওই প্লাইউড কারখানায় আকস্মিক আগুনের সূত্রপাত ঘটে। আগুনের খবর পেয়ে সৈয়দপুর ও উত্তরা ইপিজেডের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই ভয়াবহ আগুনে কারখানাটির মূল্যবান মেশিনপত্র ও কাঁচামাল পুড়ে যায়। আগুনে কোটি টাকার সম্পদ ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রোকনুজ্জামান বলেন, ‘দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ