• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চিরিরবন্দরে পুকুর থেকে মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার

চিরিরবন্দর (দিনাজপুের) প্রতিনিধি।। দিনাজপুরের চিরিরবন্দরে কচুরিপানা ভরাট পুকুর থেকে হাচানুর রহমান (৪০) নামে এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীপুর গ্রামের বাঁশতলার পাড় এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। মৃত হাচানুর রহমান উপজেলার একই গ্রামের ভঘু পাড়ার মৃত মকছেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, লাশটি দেখতে পেয়ে আমরা পুলিশে আগে খবর দেই। পরে এসে পুলিশ মরদেহ উদ্ধার করে। এদিকে মৃত হাচানুরের মা হাসিনা বেগম জানান, মাদক ব্যবসায়ীর সাথে মাদক বেচাকেনার টাকা লেনদেনের জের ধরেই এই হত্যাকান্ড ঘটানো হয়েছে।
চিরিরবন্দর থানার ওসি মো. বজলুর রশিদ জানান, মাদক কারবারীদের সাথে বিবাদে এমনটা হতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ