• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে রেল বিভাগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে মুক্তিযোদ্ধা কমান্ডের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার  সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) স্থানীয় রেলওয়ে মর্তূজা মিলনায়তনে ওই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত পরিচালক (এডিজি, আরএস) মো. মঞ্জুর-উল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, পশ্চিমাঞ্চল রেলওয়ের  প্রধান যন্ত্র প্রকৌশলী  মুহাম্মদ কুদরত-ই খুদা ও সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মো. সাদেকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য বলেন, রাজশাহী রেলওয়ের ডেপুটি কমান্ডার মো. মোজাম্মেল হক, বাংলাদেশ ডিপ্লোমা প্রকৌশলী সমিতি সৈয়দপুর শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোনায়মুল হক, কারিগর পরিষদের সৈয়দপুর রেলওয়ে কারখানা শাখার সভাপতি শ্রমিক নেতা হাবিবুর রহমান, রেলওয়ে শ্রমিক লীগ সৈয়দপুর কারখানা শাখার যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম ও সৈয়দপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইসমিকা রুখসার প্রমূখ।
 শেষে সম্মাননাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে দেয়া হয় এবং  সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ