• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে আগুনে পুড়ে ছাই সেলিম ফুড ফ্যাক্টরীর অর্ধ কোটি টাকার সম্পদ

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে বিসিক শিল্পনগরীর সেলিম ফুড ফ্যাক্টরীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত ৯টার দিকে ওই অগ্নিকান্ডে ফ্যাক্টরীর ৫০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টা চেষ্টার পর রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।

সেলিম ফুড ফ্যাক্টরীর মালিক হাজী মো. একরামের ছেলে আব্দুস সালাম জানান, সন্ধ্যা ৭টার দিকে ফ্যাক্টরী বন্ধ করে শ্রমিকরা চলে যায়। পরে রাত ৯টার দিকে আকষ্মিক আগুন লাগে ফ্যাক্টরীর নীচতলায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরমধ্যে পুড়ে যায় মূল্যবান মেশিনপত্র, গম, আটা, ময়দা, সুজি ও ভূষির বস্তা। এতে ক্ষতির পরিমান হিসেবে ৫০ লাখ টাকার উর্ধ্বে বলে দাবি করেন তিনি।

এ ব্যাপারে নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এনামূল হক জানান, সর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতি ও আগুন লাগার সঠিক কারন নিরুপনে কাজ চলছে।

উল্লেখ্য যে, গত এক সপ্তাহের ব্যবধানে বিসিক শিল্পনগরীতে দুটি বড় ধরনের অগ্নিকান্ডের ঘটনা ঘটলো। এর আগে গত ২৮ ডিসেম্বর রাতে আমিনুল প্লাইউড কারখানায় সৃষ্ট আগুনে প্রায় কোটি টাকার সম্পদ পুড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ