• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ট্রেনের কাটা পড়ে ইপিজেড কর্মী নিহত

সিসি নিউজ।। নীলফামারী সদরে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী মিতালী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে নয়নজলী রানী রায় (২৫) নামের এক ইপিজেড কর্মী নিহত হয়েছে।
নিহত নয়নজলী সদরের ১১নং সোনারায় ইউনিয়নের বেড়াকুঠি গ্রামের কইপাড়ার কামিনী রায়ের স্ত্রী। তিনি উত্তরা ইপিজেডের নারী শ্রমিক। এ ঘটনায় আহত অটোচালক মঈনুল ইসলামের বাড়ি জয়চন্ডি গ্রামের ঘাটেরপার এলাকায়। তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) ভোর ৬টায় সদরের সোনারায় ইউনিয়নের খয়রাতনগর স্টেশনের সন্নিকটে অরক্ষিত রেল ক্রসিং পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদশী ও পুলিশ জানায়, সকাল ৬ টার দিকে ইপিজেডে যাচ্ছিল নয়নজলী।  অটোবাইকে করে যাওয়ার সময় ওই রেল ক্রসিং পারাপারের সময় চিলাহাটিগামী মিতালী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নয়নজলী মারা যায়।
সৈয়দপুর রেলওয়ে থানার ওসি শাকিউল আজম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ