বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরামপুরে অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে শুভসংঘ। বসুন্ধরা গ্রুপের সহায়তায় ও কালের কণ্ঠ শুভসংঘের বিরামপুর শাখার আয়োজনে বৃহস্পতিবার ১৯ জানুয়ারি সকালে কাটলা মেধাবিকাশ স্কুল এলাকায় কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শীতার্তদের মাঝে দুইশত কম্বল বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার ,কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি মোঃ মাহাবুর রহমান, শুভসংঘের উপজেলা সাধারণ সম্পাদক আরমান আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক সবুজ হোসেন, সাংগঠনিক সম্পাদক মিনারুল ইসলাম, দপ্তর সম্পাদক পারভেজ, বিরামপুর প্রেসক্লাবের ক্রিয়া সম্পাদক নূর মোহাম্মদ অন্তর প্রমুখ উপস্থিত ছিলেন।
কম্বল পেয়ে মুকুন্দপুর ইউনিয়নের পারভোবানীপুর গ্রামের মোঃ আছাব উদ্দিন । তিনি বলেন, শীতকালটা আমাদের গরিব মানুষের জন্য একটু কষ্টের হয়। মোটা জামাকাপড় কেনার মতো সাধ্য হয় না। কম্বল পাইলাম, শীতে আমাদের মতো গরিব মানুষের অনেক উপকার হবে।
বন্ধন এনজিও’র কম্বল বিতরন
বৃহস্পতিবার দুপুরে বিরামপুর বন্ধন এনজিও অফিসে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাপরিমল কুমার সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা এনজিও ফোরামের সভাপতি এনামুল হক, সাধারান সম্পাদক অসিত কুমার চৌকিদার, সহ-সভাপতি ও বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক।
বন্ধন এনজিও’র পক্ষে কর্মসূচী বাস্তবায়ন করেন, বিরামপুর শাখা ব্যবস্থাপক মো: আশরাফুল ইসলাম সেলিম, হিসাব রক্ষক কাহহার আজম চৌধুরী, ফিল্ড অফিসার যথাক্রমে শিমুল কুমার মহন্ত, আশরাফুল ইসলাম, শাফিউল ইসলাম ও রফিক সরকার।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বন্ধন এনজিও এর এ ধরনের মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।